ভিয়েনা ১০:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

জাতীয় পার্টির ভেতর দিয়ে আ.লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে: আসিফ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ১১৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : জাতীয় পার্টির ভেতর মধ্য দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার (৩১ আগস্ট) দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ বলেন, জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। বিগত অবৈধ সংসদের বৈধতা দেয়াসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে তারা হচ্ছে সুনির্দিষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী। তাদের মাধ্যমে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের অংশ হিসেবেই নুরের ওপর এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, তাদেরকে কেউ যদি সমর্থন দেয়ার চেষ্টা করে, সরকারের পক্ষ থেকেও আমরা সেটা সমর্থন করি না। একইসঙ্গে জনগণের পক্ষ থেকে ফ্যাসিবাদী বিরোধী দলগুলোও রুখে দাঁড়াবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নুরের ওপর হামলাকারীদের বিচার হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলের প্রধান নুরের ওপরে যেভাবে হামলা হয়েছে, আওয়ামী লীগের আমলেও এমন হামলা হয়নি। এমন ঘটনাই, যারাই জড়িত থাকুক না কেন, যেহেতু অন্তর্বর্তী সরকারে দায়িত্বে থাকাকালীন ঘটেছে। এই হামলার সমাধান এই সরকারকে করতে হবে এবং বিচার করতে হবে।

কোনটা মব আর কোনটা রাজনৈতিক কর্মসূচি সেটা আগে বুঝতেও জানতে হবে। একটি নিবন্ধিত দলের কর্মসূচীকে কীভাবে মব বলা হয়—এই প্রশ্নও উপদেষ্টা আসিফ রাখেন।

প্রসঙ্গত, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে উপদেষ্টা আসিফ মাহমুদ।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাতীয় পার্টির ভেতর দিয়ে আ.লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে: আসিফ

আপডেটের সময় ১২:৪৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫