ভিয়েনা ০৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক

জরুরি বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৬৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : শুক্রবার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাসহ সার্বিক বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড নিয়ে চলছে সমালোচনা। এমন পরিস্থতিতে জরুরি বৈঠকে বসেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শনিবার (৩০ আগস্ট) ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম গণ্যমাধ্যমকে বৈঠকের বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক চলছে। সিভিলে থাকা যে ব্যক্তি ছাত্রনেতা সম্রাটকে মারধর করেছেন তাকে আটক করা হয়েছে কিনা বা তার পরিচয় উদঘাটন হয়েছে কিনা, সে বিষয়ে এখনই মন্তব্য করতে চাই না। বিষয়টি নিয়ে কাজ চলছে।

গণ অধিকার পরিষদের ওপর লাঠিচার্জের সময় পুলিশ-সেনা বাহিনীর সামনে লাল পোলো-শার্ট পরা এক ব্যক্তিকে ছাত্রনেতা সম্রাটকে এলোপাথাড়ি লাঠিপেটা করতে দেখা যায়।

তখন তিনি নিজেকে পুলিশ সদস্য দাবি করলেও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এখনো তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জরুরি বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

আপডেটের সময় ১১:১৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫