ভিয়েনা ১০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

বিএডিসি শ্রমিকদের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ১১১ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৫ বাতিল, ২০১৭ সালের নীতিমালা বাস্তবায়ন, দৈনিক ভিত্তিক শ্রমিকদের নিয়মিতকরণ ও কর্মদিবস ৩০ দিন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে টাঙ্গাইলের মধুপুরে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার কাকরাইদ বিএডিসি ফার্মের যুগ্ম পরিচালক ও উপ-পরিচালক (খামার) কার্যালয়ের সামনে কর্মবিরতি পালনের মাধ্যমে আন্দোলন শুরু করেন তারা। পরে প্রায় চার শতাধিক শ্রমিকের দুটি মিছিল ফার্মের বিভিন্ন রাস্তা ও কাকরাইদ বাজার প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে।

এ সময় শ্রমিক নেতৃবৃন্দ তাদের দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য দেন। বক্তাদের মধ্যে ছিলেন বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র (রেজি নং-৩১৫১) এর বাঁধন রায়, শামসুন্নাহার, তারা মিয়া, সুমন, (৩১৫২) শহিদুল ইসলাম ও আব্দুস সালাম প্রমুখ।

শ্রমিক নেতারা জানান, দাবি মানা না হলে তারা লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএডিসি শ্রমিকদের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালিত

আপডেটের সময় ১২:৪৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫