ভিয়েনা ০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

২০০৮ সালের নির্বাচনও সুষ্ঠু হয়নি: মঈন খান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৩০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ২০০৮ সালের নির্বাচন পরিকল্পিত ছিল। সেই নির্বাচন সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ সব দিক দিয়েই দেশকে ধ্বংস করেছে। শিক্ষা ব্যবস্থাকেও পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। শেখ হাসিনার আমলে বিএনপি নেতাকর্মীদের নামে ঢালাওভাবে মামলা করা হয়েছে। বিএনপির প্রায় ৫০ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় দেশের মানুষ কখনো আধিপত্যবাদ মেনে নেয়নি বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলেছে। নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করে ভোটের তারিখ দেবে বলে আমরা আশা করি।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

২০০৮ সালের নির্বাচনও সুষ্ঠু হয়নি: মঈন খান

আপডেটের সময় ০১:০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫