ভিয়েনা ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু ইরান যুদ্ধ চায় না, তবে অধিকার রক্ষায় অটল থাকবে: মোজতবা খামেনি জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস মাদক নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা চাইলেন লালমোহন থানার ওসি অলিউল সন্তানকে চিকিৎসার সহযোগিতার জন্য বাবার আকুতি

এক বছরে বৈষম্য আরও বৃদ্ধি পেয়েছে : সাইফুল হক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৩৯ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল :
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গোটা লড়াইটা ছিল বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু এক বছরে দেশে বৈষম্য, দারিদ্র্য ও কর্মহীন মানুষের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে ‘কথকতা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাইফুল হক বলেন, “আপনারা এখানে সাক্ষী দিয়েছেন—এক বছরে বৈষম্য বেড়েছে, না খাওয়া মানুষের সংখ্যা বেড়েছে, বেকারের সংখ্যা বেড়েছে। আমাদের কর্মহীন মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে।”
তিনি আরো বলেন, এবারের গণঅভ্যুত্থানে নারীরা ব্যাপকভাবে অংশ নিয়েছিলেন। কিন্তু আন্দোলনের পর তাদের নিরাপত্তাহীনতা আরও বেড়েছে। দেশে নারী বিদ্বেষী প্রচারণা ছড়িয়ে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, “এটি ছিল একবিংশ শতাব্দীর ইতিহাসে বিরল এক জাগরণ। অনেকে ভেবেছিলেন স্বৈরাচারকে বিদায় করা সম্ভব হবে না। কিন্তু মা, বোন, গৃহবধূ, বৃদ্ধ পিতা-মাতা—সমাজের সব শ্রেণি যখন রাস্তায় নেমেছে, তখন মানুষ প্রমাণ করেছে দুনিয়ার কোনো শক্তি বীর বাঙালিকে পরাজিত করতে পারে না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাইফুর রেজা মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, আকবর খান, ওয়াহিদুজ্জামান মতি প্রমুখ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এক বছরে বৈষম্য আরও বৃদ্ধি পেয়েছে : সাইফুল হক

আপডেটের সময় ০৮:৩৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫