ভিয়েনা ০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক

দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থলের একাংশ ধসে পড়েছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৭৫ সময় দেখুন

ভারতের রাজধানী দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থলের একাংশ ধসে পড়েছে। দুর্ঘটনার পর সেখানে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ শুক্রবার (১৫ আগস্ট) ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের দিন এই দুর্ঘটনা ঘটে। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পুরাতন দিল্লির নিজামউদ্দিন এলাকায় সম্রাট হুমায়ুনের সমাধির একটি অংশ ধসে পড়ে। ওই সময় সেখানে অন্তত ১০ জন আটকা পড়েন। ধসের ঘটনার পর বিকেল সাড়ে ৪টা ৩০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হয়। এখন সেখানে উদ্ধার অভিযান চলছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পাঁচটি অগ্নিনির্বাপণ ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। এই স্মৃতিস্তম্ভটি ষোড়শ শতাব্দীর মাঝামাঝি একটি সমাধিসৌধ যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। উল্লেখ্য যে,আজ ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের ছুটির দিনে সেখানে প্রচুর দর্শনার্থীদের ভিড় ছিল।

প্রসঙ্গত,হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট। তার পুরো নাম ছিল নাসির-উদ-দিন মুহাম্মদ হুমায়ুন। তিনি তার বাবা বাবরের মৃত্যুর পর ১৫৩০ সালে সিংহাসনে আরোহণ করেছিলেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থলের একাংশ ধসে পড়েছে

আপডেটের সময় ০৪:৩৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫