ভিয়েনা ০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক

ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের মৌন মিছিল ও বিক্ষোভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ১৬৪ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নিপীড়নের প্রতিবাদ ও বিচারের দাবিতে ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল ও
বিক্ষোভ করেছে সাংবাদিকরা।
রোববার (১০ আগস্ট) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে ‘ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’।
শহরের এইচএসএস সড়কের মোল্লা ভবনস্থ কার্যালয় থেকে একটি মৌন মিছিল গুরুত্বপূর্ণ সড়ক ও স্থান প্রদক্ষিণ শেষে শহরের পোস্ট অফিস মোড়ে অবস্থান বিক্ষোভ করে সংগঠনটি।
এসময় ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এম আর রাসেল, সদস্য সচিব শেখ ইমন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লিটন, প্রবীণ সাংবাদিক দেলোয়ার কবীর, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির, সাংস্কৃতিক কর্মী শাহানুর রহমান লিটন,অ্যাড. আসাদুল ইসলাম,সংগঠক ও গবেষক সুজন বিপ্লবসহ জেলার বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচি থেকে সাংবাদিক হত্যার সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান। সেই সাথে সারাদেশে সাংবাদিকদের ওপর সব ধরনের হয়রানি,মিথ্যা মামলা ও নিপীড়ন বন্ধেরও আহ্বান জানানো হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের মৌন মিছিল ও বিক্ষোভ

আপডেটের সময় ১২:২২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫