ভিয়েনা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক

মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় দিপু মনির ভাগ্নেসহ আটক ৪

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ২৮৫ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় তিন দালালসহ ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দিন জনতার হাতে আটক হয়েছে।
পরে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী।
শনিবার সকালে স্বরুপপুর ইউনিয়নের পেপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিয়াজসহ ৩ জন দালাল জেলেপোতা মাঠ দিয়ে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনকে ভারতে পাচার করার সময় স্থানীয় জনতার হাতে আটক হয়। খবর পেয়ে শ্যামকুর বিওপি ও মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

স্থানীয় শ্যামকুড় ইউপি সদস্য তরিকুল ইসলাম তরু জানায়, দালালরা উক্ত ব্যক্তিকে মাঠের মধ্যে রাস্তা দিয়ে মোটরসাইকেল যোগে নিয়ে যাওয়ার সময় রাস্তা কাঁচা থাকায় ফিরে আসে। এ সময় স্থানীয় লোকজন তাদেরকে আটক করলে আওয়ামী লীগ নেতা রিয়াজউদ্দিন স্বীকার করেন দালালরা তাকে ৩ দিন ধরে আটক রেখেছে। তার কাছে থাকা ৩ লক্ষ ৬০ হাজার টাকা ও এটিএম কার্ড নিয়ে নেয়। ঘটনাটি মেম্বার থানা পুলিশকে জানালে থানার এসআই আলমগীর হাজির হয়। অপর দিকে খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে আসে। পরে তাদেরকে থানায় নিয়ে আসা হয়।

অপর দালালরা হলেন- পেপুলবাড়িয়া গ্রামের ফয়েজ ও মিরাজ। এরা সকলেই মানব চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গত ২ মে উক্ত দালাল রিয়াজ পেপুলবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়।

এ বিষয়ে মহেশপুর থানায় ওসি সাজজাদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, খবর পেয়ে ৪ জনকে থানা নিয়ে আসা হয়েছে এক জনের বাড়ি চাদপুর মতলব থানায়। তার বাপের নাম আবুল হোসেন ব্যাপারী। সে ঢাকা দক্ষিণের আ’লীগের নেতা। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে। এই রির্পোট লেখা পর্যন্ত আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় দিপু মনির ভাগ্নেসহ আটক ৪

আপডেটের সময় ০৫:৩৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫