ভিয়েনা ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক

ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন : সিইসি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ২৫৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। সে অনুযায়ী নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আজ (৬ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টার চিঠি দ্রুত পেয়ে যাবে কমিশন। আগের তিনবারের মতো নির্বাচন করতে চায় না বর্তমান নির্বাচন কমিশন। তাই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে প্রশাসন ও সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেবে কমিশন।

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে তিনি আরও বলেন, দলটির সবধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। তাদের বিচারকার্য চলমান থাকায় বিচারের পর মূল সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

নির্বাচন আয়োজনে যুক্ত পেশাজীবীদের ব্যাপারে সিইসি বলেন, আগে নির্বাচনে যারা সংযুক্ত থাকতেন, যেমন আইনশৃঙ্খলা বাহিনী বা সাংবাদিক—তাদের অনেকেই ভোট দিতে পারতেন না। সেই আট-দশ লাখ মানুষকে পোস্টাল ব্যালটে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রুখতে উন্নত দেশগুলোকেও অনুসরণ করা হচ্ছে। এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা দরকার বলেও জানান তিনি।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে জানিয়ে সিইসি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে। এখনও কিছু সময় বাকি আছে। এ সময়ের মধ্যে পরিস্থিতি আরও উন্নতি ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন : সিইসি

আপডেটের সময় ১১:৫৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫