ভিয়েনা ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন : প্রধান উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ৭০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে’ মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টার পর জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিজেই এমন ইঙ্গিত দিয়েছেন।
মুহাম্মদ ইউনূস তার ভাষণে বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৭ ফেব্রুয়ারিতে পবিত্র রমজান শুরু হতে পারে। সে হিসেবে বলা যায়, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে।
এর আগে, গত জুনে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর এক ধরনের ধারণা পাওয়া গিয়েছিল, আগামী ফেব্রুয়ারিতে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণে ভোটের সময় নিয়ে অনেকটা নিশ্চিত হতে পারলো দেশের মানুষ।
ঢাকা/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন : প্রধান উপদেষ্টা

আপডেটের সময় ০৫:০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫