ভিয়েনা ১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু ইরান যুদ্ধ চায় না, তবে অধিকার রক্ষায় অটল থাকবে: মোজতবা খামেনি জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস মাদক নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা চাইলেন লালমোহন থানার ওসি অলিউল সন্তানকে চিকিৎসার সহযোগিতার জন্য বাবার আকুতি

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে লালমোহনে জামায়াতের গণমিছিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ৪৩ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ভোলার লালমোহনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসর মাঠ থেকে মিছিলটি বের হয়ে লালমোহন পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়।পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর লালমোহন উপজেলা আমির মাওলানা মো. আবদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভোলা জেলার জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আকতার উল্যাহ, এছাড়া বক্তব্য রাখেন ধলীগৌর নগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জিয়াউল হক নোমান প্রমুখ।
গণমিছিলে জামায়াতের উপজেলা কর্মপরিষদের সদস্য, ইউনিয়ন আমির, ইউনিয়ন ও ওয়ার্ড ইউনিট, বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, গত ফ্যাসিস্ট সরকার সবচেয়ে বেশি জামায়াতে ইসলামীর উপর জুলুম করেছে। আল্লাহর রহমতে গত বছরের এই দিনে খুনি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। জুলাই বিপ্লবের স্বীকৃতি দেয়ার জন্য বক্তারা সরকারের কাছে অনুরোধ করেন। যদি জুলাই বিপ্লবের স্বীকৃতি দেয়া না হয় তাহলে জামায়াতে ইসলামি আবারো জুলামের শিকার হতে পারে। কোনো ফ্যাসিস্ট সরকার যেন পূন:রায় ক্ষমতায় আসতে না পারে তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। সামনের নির্বাচন পিআর পদ্ধতিতে করার জন্য সরকারের কাছে অনুরোধ করেন বক্তারা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে লালমোহনে জামায়াতের গণমিছিল

আপডেটের সময় ০৬:১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫