ভিয়েনা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারীর হামলায় ৪জন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ২৩৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : আবারও যুক্তরাষ্ট্রে ম্যাস শ্যুটিংয়ের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) সকালে দেশটির মন্টানা অঙ্গরাজ্যের একটি বারে চালানো এ হামলায় নিহত হয়েছেন অন্তত ৪ জন।

তবে সন্দেহভাজন হামলাকারী মাইকেল পল ব্রাউনকে এখনও আটক করতে পারেনি পুলিশ। জানা গেছে, অ্যানাকোন্ডা শহরের ওই বারটির পাশেই বাস করতো সে। তবে হামলার কারণ জানা যায়নি এখনও।

এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। হামলাকারীকে দ্রুত গ্রেফতারে চলছে অভিযান। এলাকাটিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

এর আগে, গত সোমবার নিউইয়র্কের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ে ভয়াবহ বন্দুক হামলায় কর্তব্যরত অবস্থায় ৩৬ বছর বয়সি পুলিশ অফিসার দিদারুল ইসলামসহ ৪ জন নিহত হন। হামলাকারী ২৭ বছরের শ্যেন ডেভন তামুরা নিজেও আত্মহত্যা করে।

গান ভায়োল্যান্স আর্কাইভের তথ্য অনুসারে, এবছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২৫৪টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন শত শত মানুষ।
ঢাকা/এসএস

জনপ্রিয়

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারীর হামলায় ৪জন

আপডেটের সময় ০৯:৪১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫