ভিয়েনা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

লালমোহনে কীটনাশক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ১৯১ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে কীটনাশকের দোকানে নিষিদ্ধ ঘোষিত কার্বোফিউরান থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে লালমোহন পৌর শহরের হাফিজ উদ্দিন এ্যাভেনিউর সারপট্টি এলাকার মেসার্স রেদোয়ান ট্রেডার্সকে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ।

লালমোহন উপজেলার নির্বাহী অফিসের সূত্রে জানা যায়, লালমোহনে মেসার্স রেদোয়ান টেন্ডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে সরকার কর্তৃক নিষিদ্ধ কার্বোফিউরান কীটনাশক পাওয়া গেছে, পরবর্তীতে তারা অভিযান পরিচালনা করা হয়, এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. মাকসুদুর রহমান কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

এ-সময় আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আহসানুল্লাহ, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রকিবুল হাসান লিটন, উপসহকারী কৃষি কর্মকর্তা হাসনাইন তালুকদার, লালমোহন থানা পুলিশের সদস্যসহ আরো অনেকেই।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে কীটনাশক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেটের সময় ০১:৩৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫