ভিয়েনা ০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

মাইলস্টোন ট্রাজেডিতে নিহত মাসুমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ১৩৫ সময় দেখুন

মনজুর রহমান, ভোলা প্রতিনিধি : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত অফিস সহকারী মাসুমা বেগমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন ও দোয়া মোনাজাত  করেছে বাংলাদেশ বিমানবাহিনী।

‎সোমবার (২৮ জুলাই) দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে মাসুমার কবরে শ্রদ্ধা নিবেদন করে বিমানবাহিনীর ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল।

‎পুষ্পস্তবক অর্পণ শেষে কবর জিয়ারত এবং দোয়া মোনাজাত করেন প্রতিনিধি দলের সদস্যরা।

‎পরে মাসুমার বাড়ি গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান তারা এবং স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিমান বাহিনীর পক্ষে দোয়া মোনাজাত করেন।

‎এ সময় বিমান বাহিনীর রাডার ইউনিট বরিশালের সহ-অধিনায়ক উইং কমান্ডার সরোয়ার জাহান বলেন, আমরা সবার জন্য সমব্যাথী। তাদের জন্য সমবেদনা জানাচ্ছি। তবে খুশির খবর হলো অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নিহত মাসুমার পরিবারকে যত রকমের সহযোগিতা দরকার আমরা তা করব। আমরা এ ব্যাপারে যথেষ্ট পজিটিভ। আমরা তাদের পাশে আছি।

‎উল্লেখ্য, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ হওয়া মাসুমা (৩৮) পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। নিহত মাসুমা মাইলস্টোন স্কুলে আয়ার কাজ করতেন। গত রবিবার ভোররাতে তার  গ্রামের বাড়িতে পোচ্ছায়।পরে সকাল সাড়ে ৯টায় মোল্লারহাট গ্রামে পারিবারিক কবরস্থানে গতকাল রবিবার দাফন করা হয় মাসুমাকে।

ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাইলস্টোন ট্রাজেডিতে নিহত মাসুমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

আপডেটের সময় ০৩:৩৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫