ভিয়েনা ০৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

চাঁদাবাজি মামলায় ৭ দিনের রিমান্ডে ৪ ছাত্রনেতা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৪৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ গ্রেফতার ৪ জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার (২৭ জুলাই) সিএমএম কোর্টে হাজির করলে মো. জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেয়।

রিমান্ডে যাওয়া ব্যক্তিরা হলেন, আব্দুর রাজ্জাক সিয়াম, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও ইব্রাহিম হোসেন মুন্না।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর রিয়াদসহ চারজনের ১০ দিনের রিমান্ড ও আইনের সংঘাতে জড়িত শিশু মো. আমিনুল ইসলামকে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান।

এ সময় রাষ্ট্রেপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষে তার আইনজীবী আক্তার হোসেন ভুইয়া রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের রিমান্ডের আদেশ দেয়।

ঢাকা/এসএস

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চাঁদাবাজি মামলায় ৭ দিনের রিমান্ডে ৪ ছাত্রনেতা

আপডেটের সময় ০১:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫