ভিয়েনা ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

টাঙ্গাইলে ট্রেনে বিভ্রান্ত যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ সিএনজি চালক গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ৮১ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে ট্রেনে বিভ্রান্ত হয়ে নামা এক যুবতী (২২) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৬ জুলাই) সকালে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাররা হলেন, টাঙ্গাইল সদর থানার ব্রাহ্মণকুশিয়া সুতারপাড়া এলাকার দুলাল চন্দ্র দাশ (২৮), সজিব খান (১৯) এবং রুপু মিয়া (২৭)। তারা সবাই পেশায় সিএনজি চালক।

ভুক্তভোগী জানান, শুক্রবার (২৫ জুলাই) রাতে তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে ঢাকায় আসেন এবং ভুল করে উত্তরবঙ্গগামী ট্রেনে উঠে পড়েন। ঘুম ভেঙে জানতে পারেন তিনি টাঙ্গাইলে চলে এসেছেন। রাত সাড়ে ১২টার দিকে তিনি ঘারিন্দা রেলস্টেশনে নেমে জিআরপি পুলিশকে বিষয়টি জানান।

এ সময় জিআরপির এক সদস্য সিএনজি চালক দুলালের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যিনি ঢাকায় ট্রেনে উঠিয়ে দেওয়ার কথা বলেন। দুলাল তাকে স্টেশনের পেছনের কাঠবাগানে নিয়ে ধর্ষণ করে। পরে রুপু মিয়ার বাড়িতে নিয়ে গিয়ে রুপু ও সজিব মিলে আবার ধর্ষণ করে।

ভোরে ওই তরুণী রেলস্টেশনে ফিরে এসে পুলিশকে জানালে টাঙ্গাইল থানা পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। ওসি তানভীর আহমেদ বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ট্রেনে বিভ্রান্ত যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ সিএনজি চালক গ্রেপ্তার

আপডেটের সময় ০১:৩৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫