ভিয়েনা ০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির ‘গুলি করে হত্যার’ হুমকির অডিও ভাইরাল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ১৯৯ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের অস্ত্র ও লাঠি হাতে মিছিলের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করায় শিমুল হোসেন নামে এক অনলাইন অ্যাক্টিভিস্টকে গুলি করে হত্যার হুমকী দেওয়া হয়েছে। নিষিদ্ধ সংগঠন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের পলাতক সভাপতি সজিব হোসেন ম্যাসেঞ্জারে ফোন করে মঙ্গলবার দুপুরে এই হুমকী দেয়। সজিব হোসেন শৈলকুপা উপজেলার কদমতলা গ্রামের আনজির হোসেনের ছেলে।

বুধবার রাতে ঝিনাইদহ সদর থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে শিমুল হোসেন উল্লেখ করেন,তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তথ্য ও ভিডিও ধারণের দায়িত্ব পালন করতেন। পাশাপাশি তিনি অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছেন। মঙ্গলবার দুপুরে তিনি শহরের ২ নং পানির ট্যাংকি পাড়ায় নিজের ‘শিমুল মিডিয়া’ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় নিষিদ্ধ সংগঠন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের পলাতক সভাপতি সজিব হোসেন ফোন করে ভিডিও শেয়ার করার কৈফিয়ত তলব করেন।
জবাবে শিমুল বলেন,এই ভিডিও সবাই তো শেয়ার করছে। আমি করলে দোষ কি ? ছাত্রলীগ নেতা সজিব এ সময় বলেন,‘সবাই করুক তুই করবি ক্যা’ এক পর্যায়ে হুমকী দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি বলেন ‘জুলাই তো আরো আসবে,সামনের জুলাই তুই কনে থাকবি ? তোমার চোখে গুলি করে হত্যা করা হবে’।

নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির এ ধরণের একটি অডিও বুধবার ভাইরাল হলে জুলাই আন্দোলনে সক্রিয় ছাত্রনেতাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বুধবার মধ্যরাতে শিমুল হোসেন ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করেছেন,যার জিডি নং ১০৩৭।

প্রসঙ্গত,ফ্যাসিষ্ট হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী এলমা খাতুনের স্বামী হচ্ছে অনলাইন এক্টিভিষ্ট শিমুল হোসেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার বিকালে বলেন,বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে পুলিশ তদন্ত করছে। ঝিনাইদহ সদর থানার এসআই মনোজ কুমারকে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে।

Tag :
জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির ‘গুলি করে হত্যার’ হুমকির অডিও ভাইরাল

আপডেটের সময় ১১:১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫