ভিয়েনা ০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৩ দিনের শুল্ক আলোচনা শুরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৫০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনব্যাপী দ্বিতীয় দফায় শুল্ক আলোচনা শুরু হয়েছে। বুধবার দিবাগত রাতে প্রথম দিনের এ শুল্ক আলোচনা ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। আলোচনার প্রথম দিনে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিকই স্থান পায়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় যোগ দেন। বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও যুক্তরাষ্ট্রের রাজধানীতে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেদেশের কৃষি, জ্বালানি, বাণিজ্য ও কপিরাইট সংক্রান্ত বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।

প্রেস উইং থেকে জানানো হয়, আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ সময় রাত ৯টায় উভয় পক্ষের মধ্যে আলোচনা আবার শুরু হবে । আগামীকাল শুক্রবারও আলোচনা চলবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৩ দিনের শুল্ক আলোচনা শুরু

আপডেটের সময় ১০:৩৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫