ভিয়েনা ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবিগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন আকবর স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

‘নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব রকম প্রস্তুতি আছে’ : বিজিবি মহাপরিচালক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৩১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি আছে বিজিবির। এমনটা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে নবীন সৈনিকদের উদ্দেশে দেয়া বক্তৃতায় তিনি এ নির্দেশনা দেন।

বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত রক্ষায় বিজিবি সদস্যদের সদা সজাগ থাকতে হবে। সীমান্তের প্রতিটি ইঞ্চি জমি সুরক্ষিত রাখতে প্রয়োজনে জীবন দেবে বিজিবি সৈনিকরা। এ সময় সীমান্তে চোরাচালানসহ নানা অপরাধ দমনে আরও সচেষ্ট হওয়ার তাগিদ দেন বিজিবি মহাপরিচালক।

এবারে ৩৬ জন নারীসহ ৬৯৪ জন নবীন সৈনিক বাহিনীতে যোগদান করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়।

প্রসঙ্গত, বুধবার (৯ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক প্রস্তুতি নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

‘নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব রকম প্রস্তুতি আছে’ : বিজিবি মহাপরিচালক

আপডেটের সময় ১২:১৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫