ভিয়েনা ০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা লালমোহনে স্কুলছাত্রের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

দুই বাণিজ্য সংগঠনে প্রশাসক নিয়োগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৫০৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ এসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শায়লা ইয়াসমিনকে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের প্রশাসক এবং উপসচিব মো. আব্দুল মালেককে বাংলাদেশ এসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রশাসক নিয়োগ করা হয়।

অফিস আদেশে বলা হয়, সংগঠন দুটির কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। ফলে সংগঠনটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বাতিলপূর্বক সরকারের অনুমোদনক্রমে বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রশাসক নিয়োগ করা হলো। প্রশাসক ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।
ঢাকা/এসএস

Tag :

১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দুই বাণিজ্য সংগঠনে প্রশাসক নিয়োগ

আপডেটের সময় ১২:৪৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫