ভিয়েনা ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ

চট্টগ্রামে দুই জনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ১১৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : চট্টগ্রামে প্রথমবারের মতো দুইজনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এরমধ্যে একজন পুরুষ ও অপরজন নারী। দু’জনেরই বয়স ৪২।

সোমবার (৭ জুন) চট্টগ্রামের বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্র ইপিক হেলথ কেয়ার ল্যাবে রক্তের নমুনা পরীক্ষায় জিকা ভাইরাসের প্রাথমিক অস্তিত্ব শনাক্ত হয়। চট্টগ্রাম জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আক্রান্ত পুরুষের জ্বর, শরীর ব্যথা এবং শরীর লালচে হওয়া- এই উপসর্গ দেখা গেছে। অপরদিকে, আক্রান্ত নারী জ্বর, হাত-পা ব্যথা ও ফুলে যাওয়ার সমস্যায় ভুগছেন। তাই তারা ইপিক হেলথ কেয়ারের ল্যাবে পরীক্ষা করান। সেখানে রোগীদের রক্তে জিকা ভাইরাসের অস্তিত্বের প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে।

ডেপুটি সিভিল সার্জন আরও বলেন, ‘যেহেতু এটি একটি কম্বাইন কিটের মাধ্যমে করা হয়েছে, যা একাধিক ভাইরাস শনাক্তে ব্যবহৃত হয়- তাই চূড়ান্ত নিশ্চিতকরণে আরও কিছু পরীক্ষা প্রয়োজন।’

বিষয়টি আমরা এরইমধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানানো হয়েছে। পরবর্তী পরীক্ষার ফলাফল ও সিদ্ধান্ত আইইডিসিআরের দিকনির্দেশনার ওপর নির্ভর করছে।’

চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জিকা ভাইরাসের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। এর চিকিৎসা হয় উপসর্গভিত্তিক। এটি ডেঙ্গু-চিকুনগুনিয়ার মতোই মশাবাহিত এবং সহজে নিরাময়যোগ্য। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে বিশ্রাম নিতে হবে, প্রচুর পানি ও তরল জাতীয় খাবার খেতে হবে। জ্বর ও ব্যথার জন্য চিকিৎসকের পরামর্শ মত ওষুধ খেতে হবে।

বাংলাদেশে প্রথম জিকা ভাইরাস শনাক্ত হয় ২০১৪ সালে। তবে এবারই প্রথম চট্টগ্রামে এই ভাইরাস শনাক্ত হলো।
ঢাকা/এসএস

জনপ্রিয়

হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চট্টগ্রামে দুই জনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত

আপডেটের সময় ০১:৫৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫