ভিয়েনা ১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবিগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন আকবর স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩ জন কারাগারে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৩৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ‘জঙ্গি সম্পৃক্ততার’ অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। শুক্রবার (৪ জুলাই) তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এটিইউ’র ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আক্কাস উদ্দিন ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো তিনজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে তোলা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২৭ জুন জঙ্গি সংগঠন আইএস এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করে মালয়েশিয়ার পুলিশ। ওইদিন এশিয়ার দেশটির সংবাদ মাধ্যম হারিয়ান মেট্রো’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ওইদিন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, সেলাঙ্গর ও জোহর রাজ্যে গত ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া একটি পরিকল্পিত নিরাপত্তা অভিযানে তিন ধাপে ওই ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়।

এক বিবৃতিতে সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেন, আটকদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে শাহ আলম ও জোহর বাহরু সেশন কোর্টে দণ্ডবিধির অধীনে সন্ত্রাসবাদ-সম্পর্কিত অপরাধের জন্য অভিযোগ আনা হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩ জন কারাগারে

আপডেটের সময় ০১:০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫