ভিয়েনা ১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৮:২২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৪৬ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ  : দ্বিতীয় বারের মতো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২৩ নং ডিস্ট্রিক্ট এর রাজ্য কাউন্সিলর নির্বাচিত হওয়ায় বাংলাদেশী বংশোদ্ভূত ভোলার লালমেহনের সন্তান মাহমুদুর রহমান নয়ন কে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
লালমোহন উপজেলা ন্যাশনাল ডেইলি’স রিপোর্টার্সের আয়োজনে শনিবার সন্ধ্যায় লালমোহন পৌরশহরের ফুড প্লেস চাইনিজ রেস্টুরেন্টে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।
লালমোহন রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম দুলাল এর সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ইউসুফ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল আজিজ শাহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদার।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি জহিরুল হক সেলিম, যুগান্তর প্রতিনিধি জসিম জনি, সংগ্রাম প্রতিনিধি মাহাবুব আলম, লালমোহন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহীন আলম মাকসুদ, আমার দেশ প্রতিনিধি আজিম উদ্দিন খান, সংবাদ প্রতিনিধি শাহীন কুতুব, সাংবাদিক কবি নুরুল আমিন প্রমূখ। সংবর্ধনায় লালমোহন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।  
উল্লেখ্য, মাহমুদুর রহমান নয়ন অস্ট্রিয়ান পিপলস পার্টির (ÖVP) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট (Liesing) থেকে বিপুল পরিমান ভোট পেয়ে নির্বাচিত হন। মাত্র ৩০ বছর বয়সে দ্বিতীয়বারের মতো ডিস্ট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হলেন তিনি।  এর আগে ২০২০ সালে ভিয়েনার ডিসট্রিক্ট কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ করে ২৩নং ডিসট্রিক্টের ডিসট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হন বাংলাদেশী এই তরুণ। সমগ্র ভিয়েনায় অস্ট্রিয়ান সোস্যালিস্ট পার্টি জয়লাভ করলেও ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট থেকে অস্ট্রিয়ান পিপলস পার্টির ৭ জন রাজ্য প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে মাহমুদুর রহমান নয়ন অন্যতম। 
বাংলাদেশী বংশোদ্ভূত এই তরুণ রাজনীতিবিদের পৈতৃক বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়।তাঁর বাবা মাহবুবুর রহমান প্রায় চার দশকের অধিক অস্ট্রিয়া প্রবাসী এবং জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমস’র এডিটর ইন চীফ ও ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা। 

Tag :
জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

আপডেটের সময় ০৬:৫৮:২২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫