ভিয়েনা ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন সকলকেই ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের : টুকু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৫৬ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

এ সময় তিনি বলেন, দেশের প্রকৃত মালিক হলো এ দেশের জনগণ। অতীতে যখনই জনগণের বিপক্ষে গিয়ে কেউ দেশ পরিচালনা করতে চেয়েছে, তখনই জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পরবর্তীতে সেই সরকারই স্বৈরাচারে পরিণত হয়েছে।”কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল শাখাস্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে।

এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামীর শাহীন, সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল ও ড্যাব টাঙ্গাইল শাখার সভাপতি ডাক্তার আব্দুল মতিন,সাধারন সম্পাদক ডাঃ আবু হানিফ।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “বিএনপি শুরু থেকেই নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। যিনি নির্বাচনে বিজয়ী হবেন, তিনিই রাষ্ট্র পরিচালনা করবেন, এটাই জনগণের প্রত্যাশা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন সকলকেই ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের : টুকু

আপডেটের সময় ১১:১৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫