ভিয়েনা ০৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবিগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন আকবর স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

এনআইডি সংশোধনের ৯ লাখ ৭ হাজার ৬৬২ আবেদন নিষ্পত্তি: ইসি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৩৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ২৯ সময় দেখুন

জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্রাশ প্রোগ্রামে এখন পর্যন্ত ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি আবেদন জমা পড়েছে। এরমধ্যে ৯ লাখ ৭ হাজার ৬৬২টি আবেদন ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার হোসেন।

বুধবার (২ জুলাই) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এনআইডি সংশোধনের ক্রাশ প্রোগ্রাম নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

ইসির এই সিনিয়র সচিব বলেন, কমিশন ক্রাশ প্রোগ্রামে ব্যাপক মনোযোগ দেয়ার জন্য এ অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। এছাড়া অপেক্ষমাণ আবেদনগুলোয় বিভিন্ন সমস্যা থাকায় সেগুলো নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে। তবে এনআইডি সংশোধন আবেদন কমিয়ে আনার সর্বাত্মক চেষ্টা করছে কমিশন।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, মাঠপর্যায়ে ভোগান্তি কমাতে অভিযোগ আমলে নিয়ে কাজ করছে ইসি। পাশাপাশি এনআইডির তথ্য ফাঁস হওয়া ঠেকাতে সিস্টেমে চেঞ্জ আনা হচ্ছে।

এ সময় এনআইডি সেবার ক্ষেত্রে নিজ নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) সেবা নেয়ার আহ্বান জানান তিনি।

ইবিটাইমস /আরএন

Tag :
জনপ্রিয়

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এনআইডি সংশোধনের ৯ লাখ ৭ হাজার ৬৬২ আবেদন নিষ্পত্তি: ইসি

আপডেটের সময় ০৯:৩৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫