ভিয়েনা ০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

দেশে ফিরেছেন ৬০ হাজারেরও বেশি হাজি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ৬৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৬০ হাজার ৫১৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। সোমবার (৩০ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে।

ফেরত আসা হাজিদের মধ্যে ৫ হাজার ৭ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৫৫ হাজার ৫০৬ জন বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন। হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স—এই তিনটি বিমান সংস্থা যুক্ত ছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৬ হাজার ৭৬৭ জন, সৌদি এয়ারলাইন্স ২৪ হাজার ৯৭০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৭৭৬ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এ পর্যন্ত মোট ১৬০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭১টি, সৌদি এয়ারলাইন্স ৬৬টি এবং ফ্লাইনাস ২৩টি ফ্লাইট পরিচালনা করেছে।

তবে, এবারের হজ পালনে গিয়ে ৪১ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১১ জন নারী রয়েছেন। হজ অফিসের বুলেটিনে বলা হয়েছে, বার্ধক্যজনিত জটিলতা ও অসুস্থতা ছিল মৃত্যুর প্রধান কারণ।

এ বছর ২৯ এপ্রিল থেকে হজযাত্রা শুরু হয়েছিল এবং সৌদি আরবের উদ্দেশে শেষ ফ্লাইটটি গিয়েছিল ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে ফিরেছেন ৬০ হাজারেরও বেশি হাজি

আপডেটের সময় ১১:০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫