ভিয়েনা ০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবিগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন আকবর স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

হযরত শাহজালাল বিমানবন্দরে উপদেষ্টা আসিফের ব্যাগে মিলল গুলির ম্যাগাজিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১০:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ৬২ সময় দেখুন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে থাকা একটি ব্যাগে গুলির ম্যাগাজিন পাওয়া গেছে

ইবিটাইমস ডেস্কঃ রবিবার (২৯ জুন) মরক্কো যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানে শনাক্তের পর ব্যাগ থেকে ম্যাগাজিনটি পাওয়া যায়। পরে ম্যাগাজিনটি তিনি তার প্রোটোকল অফিসারের কাছে জমা দেন।

তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল সাতটায় ঢাকা থেকে ইস্তাম্বুলের উদ্দেশ্যে ছেড়ে যায়। সেখান থেকে মরক্কোয় মারাক্কেশ ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২৫ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জাতীয় বিভিন্ন সংবাদমাধ্যমকে বলেন, ‘সকালে বোর্ডিং করার আগে প্রি-বোর্ডিং স্ক্রিনিং করার সময় তার সঙ্গে থাকা পাউচের (ছোট ব্যাগ) মধ্যে ম্যাগাজিন পাওয়া গিয়েছিল।

ভিডিওটি দেখতেে নিচের লিঙ্কে ক্লিক করুন-

https://www.facebook.com/share/v/16avywM77x/

ম্যাগাজিনটি শনাক্তের পর তিনি (আসিফ মাহমুদ) জানান এটি ভুলবশত লাগেজে চলে এসেছে। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি তিনি তার প্রোটোকল অফিসারের কাছে ম্যাগাজিনটি পাঠিয়ে দেন। এরপর তিনি বিমানে ওঠেন।’

আন্তর্জাতিক সিভিল এভিয়েশন (আইকাও), বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অ্যারোনটিক্যাল পাবলিকেশন ইনফরমেশন (এআইপি), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) ডেঞ্জারাস গুড রেগুলেশনের মধ্যে কেবিন ব্যাগেজে ম্যাগাজিন বহন নিষিদ্ধ। তবে লকড প্যাকেজে প্যাকিং নীতি মেনে আগে ঘোষণা দিয়ে চেক-ইন লাগেজে গুলি ও ম্যাগাজিন নেওয়া যায়।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হযরত শাহজালাল বিমানবন্দরে উপদেষ্টা আসিফের ব্যাগে মিলল গুলির ম্যাগাজিন

আপডেটের সময় ০৬:১০:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫