ভিয়েনা ১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

পোকা দমনের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৪১ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় চালের পোকা দমনের গ্যাস ট্যাবলেট খেয়ে মোসা. আমেনা বেগম নামে এক গৃহবধূ মারা গেছেন। শনিবার বিকেলে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গৃহবধূ আমেনা বেগম লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মঙ্গলসিকদার এলাকার ফখরুল মাস্টার বাড়ির মো. সালাহউদ্দিনের স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঘরে রাখা ক্যালসিয়ামের পট ভেবে ভুলবশত চালের পোকা দমনের গ্যাস ট্যাবলেটের পট থেকে ট্যাবলেট খেয়ে ফেলেন গৃহবধূ আমেনা বেগম। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি ডাকচিৎকার দিলে স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান গৃহবধূ আমেনা বেগম। এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ওই গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় ভোলায় মারা গেছেন। যার জন্য সেখানে তার মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ ছাড়া এ ঘটনায় আমরা এখনো কোনো অভিযোগ পাইনি।

Tag :
জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পোকা দমনের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু

আপডেটের সময় ০৬:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫