ভিয়েনা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

লালমোহনে অগ্নিকাণ্ডে চার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ৩৮ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দালাল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত বলে জানা যায়।

অগ্নিকাণ্ডে ওই বাজারের মাস্টার মো. হাবিব উল্লাহ মার্কেটের ৪টি দোকান সম্পূর্ণ ভষ্মিভূত হয়। এর মধ্যে মোঃ রায়হানের মায়ের দোয়া নামক পার্স এন্ড ইলেকট্রনিকস দোকান ৯/১০ লক্ষ টাকা, সোহাগ চন্দ্র দাসের ভাই ভাই সেলুন ২ লক্ষ টাকা, আরজু মিয়ার ভূষা মালের আড়ৎ, ৩ লক্ষ টাকা, মো. জাকিরের চালের আড়ৎ প্রায় ২ লক্ষ টাকা। এতে মোট প্রায় ৩০ লক্ষ টাকা প্রাথমিকভাবে ক্ষতির কথা জানিয়েছেন তারা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ খবর নিতে সরেজমিনে পরিদর্শন করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ। তিনি তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ বিষয়ে লালমোহন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সোহরাব হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. শাহ্ আজিজ বলেন, খবর পেয়ে আমি অগ্নিকান্ডের সংঘটিত বাজার পরিদর্শন করি এবং ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিক নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন করি।

ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে অগ্নিকাণ্ডে চার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

আপডেটের সময় ০১:৪৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫