ভিয়েনা ০৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবিগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন আকবর স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

ইশরাক হোসেন আইন লঙ্ঘন করছেন: আসিফ মাহমুদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ৫৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইশরাক হোসেন এখন যা করছেন সেটা ক্রিমিনাল অফেন্স। তিনি আইন লঙ্ঘন করছেন। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১৮ জুন) সচিবালয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাকে (ইশরাক) মিসগাইড করা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তাকে দিয়ে এটা কেউ করাচ্ছে।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, বিএনপির সাথে এখন সরকারের যে ভালো সম্পর্ক এটা যাতে কোনোভাবেই নষ্ট না হয়, সেটার জন্য ইশরাককে হোসেনকে অনুরোধ করছি।

তিনি বলেন, ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নেয়ার গেজেট প্রকাশ যখন হয়েছে তখন পর্যন্ত বিষয়টি বিচারাধীন ছিল। তাই সেই সময়ের মধ্যে তার শপথ করানো সম্ভব হয়নি। যদিও স্থানীয় সরকার মন্ত্রণালয় সেসময় তার শপথের জন্য ফাইলও তৈরি করেছিল। পরে আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে তা বন্ধ করতে হয়েছে।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ইশরাক হোসেনের উচিত জনগণের কথা চিন্তা করে তার এই পথ থেকে সরে আসা। আলোচনার মাধ্যমে সব ধরনের সমস্যা সমাধান করা সম্ভব। এটাও সম্ভব ছিল। ইশরাক আরও দায়িত্বশীল এবং পরিপক্ব আচরণ করবেন এমন আশা করছি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইশরাক হোসেন আইন লঙ্ঘন করছেন: আসিফ মাহমুদ

আপডেটের সময় ০১:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫