ভিয়েনা ০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবিগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন আকবর স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না বলে জানিয়েছে জি-৭

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৭৯ সময় দেখুন

কানাডায় অনুষ্ঠিত ৫১তম জি-৭ সম্মেলনে সদস্য দেশগুলোর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইরান কখনও পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না

আন্তর্জাতিক ডেস্কঃ সোমবার (১৬ জুন) বিশ্বনেতাদের সাথে ফটো সেশনের সময় ট্রাম্প জানান, ‘বড় কিছুর জন্য ওয়াশিংটনে ফিরে যাওয়া জরুরি।’

মঙ্গলবার (১৭ জুন) ইকোনমিকস টাইমস এক প্রতিবেদনে জানায়,ইসরাইলের ‘আত্মরক্ষার অধিকার’ রয়েছে বলেও জি-৭ এর বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা জোর দিয়ে বলছি, ইরানি সংকটের সমাধান হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে কমে যাবে। যার মধ্যে গাজায় যুদ্ধবিরতিও অন্তর্ভুক্ত।’

জি-৭ সম্মেলন শেষ হওয়ার আগেই কানাডা ছেড়ে চলে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, সোমবার রাতের খাবারের পরেই প্রেসিডেন্ট সম্মেলন ছেড়ে দেশে ফিরেছেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণেই তিনি ফিরে এসেছেন বলে জানান তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউস।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, তেহরানের পক্ষ থেকে কাতার, সৌদি আরব ও ওমানকে অনুরোধ করা হয়েছে, তারা যেন প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করে। যাতে তিনি ইসরাইলের ওপর তার প্রভাব খাটিয়ে অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি করাতে উদ্যোগী হন। বিনিময়ে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা আলোচনায় নমনীয়তা দেখাবে। দুজন ইরানি এবং ওই অঞ্চলের তিনটি কূটনৈতিক সূত্র রয়টার্সকে এসব কথা জানায়।

কবির আহমেদ/ইবিতাইমস/এম আর 

জনপ্রিয়

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না বলে জানিয়েছে জি-৭

আপডেটের সময় ১১:৫৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫