ভিয়েনা ০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

টাঙ্গাইলে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৯৪ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে প্রতারণা, হুমকি এবং অস্ত্রের মুখে পৈতৃক জমি দখলের অভিযোগ এনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী জমির মালিক ও এলাকাবাসী।
রবিবার ( ০১জুন ) বেলা ১১টায় টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ি এসডিএস এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী নাহার চাকলাদার, মতিন চাকলাদার, সাইফুল ইসলাম রাসেল সরকার, মৃদুল আহমেদ, দাইন্যা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলিশা কান্দা গ্রামের বিএনপির সাধারণ সম্পাদক নাজিম মাহমুদ, ফনি বেগম প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, ইসমাইল হোসেন সিরাজী ও নাজমুল নামের দুজন ব্যক্তি প্রতারণার মাধ্যমে এবং অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের পৈতৃক জমি দখল করে নিয়েছেন। প্রতিবাদ করায় ভুক্তভোগীরা বিভিন্নভাবে হুমকির মুখে পড়ছেন। তারা দ্রুত জমি দখলমুক্ত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

আপডেটের সময় ১০:২৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫