ভিয়েনা ০৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

লালমোহনে ভিডব্লিউবি’র উপকারভোগী যাচাই-বাছাই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ৬৬ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় স্বচ্ছতা নিশ্চিতের লক্ষে প্রকাশ্যে ভালনারেবল উইমেন বেনিফিটের (ভিডব্লিউবি) উপকারভোগী যাচাই-বাচাই করা হয়েছে। বুধবার সকালে মহিলা বিষয়ক অধিদফতরের আওতাধীন উপজেলার লালমোহন ইউনিয়নের আবেদনকারীদের মধ্যে প্রকৃত উপকারভোগী নির্ধারণের লক্ষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ যাচাই-বাচাই কার্যক্রম পরিচালনা করা হয়।
এ যাচাই-বাচাইয়ের মাধ্যমে দারিদ্রতা ও অস্বচ্ছলতা বিবেচনা করে ২০২৫-২০২৬ চক্রের জন্য ওই ইউনিয়নের ১৭০জন উপকারভোগী নির্ধারণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ।
এ ছাড়াও এ যাচাই-বাচাই কার্যক্রমে লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, লালমোহন ইউনিয়ন পরিষদের সচিব মো. আশরাফ উদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ভিডব্লিউবি’র উপকারভোগী যাচাই-বাছাই

আপডেটের সময় ০৫:৩৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫