ভিয়েনা ০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

ভোলা-৩ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী নিজামুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ৪০ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) সংসদীয় আসনেরজামায়াতে ইসলামী বাংলাদেশ এর সমর্থিত প্রার্থী হলেন সদ্য নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি (বিডিপি)র কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাইম।আসন্ন জাতীয় নির্বাচনে নিজামুল হক নাইমকে বুধবার আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে ঘোষণা করে পরিচয় করিয়ে দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজী। লালমোহন রমাগঞ্জ ইউনিয়নের সন্তান নিজামুল হক নাইম উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক এর ছোট ভাই।
বুধবার বিকেলে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে জামায়াত সমর্থিত প্রার্থী ঘোষণা ও সদ্য মুক্তিপাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এর মুক্তি উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজী বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশে মানুষের কল্যাণে রাজনীতি করে। তথাকথিত ক্ষমতার জন্য জামায়াতে ইসলামী রাজনীতি করে না। নতুন বাংলাদেশ ও মানবিক বাংলাদেশ দেখতে চায় নতুন প্রজন্মের মানুষ, বৈষম্যমুক্ত বাংলাদেশ দেখতে চায়। সেই বাংলাদেশ গড়ার জন্য মাষ্টারমাইন্ড হচ্ছে ইসলামী ছাত্রশিবির। ৫ অগস্ট সকল শাহাদাৎবরণকারীদের স্যালুট জানিয়ে তিনি আরো বলেন, ৫ আগস্ট আমাদের গণতন্ত্রের বিপ্লব হয়েছে, কিন্তু ইসলামের বিপ্লব সাধিত হয়নি। আমরা গণতন্ত্ররে বিপ্লবের মাধ্যমে ইসলামি বিপ্লব সাধন করতে চাই। ইসলামি বিপ্লবই পরকালের মুক্তির পথ।
জামায়াতের ভোলা জেলার সহ-সেক্রেটারী মাওঃ মো. আখতার উল্যাহর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারী মো. হারুনুর রশিদ, লালমোহন উপজেলা আমির মাও. আব্দুল হক প্রমূখ।

Tag :
জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলা-৩ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী নিজামুল

আপডেটের সময় ০৫:৪১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫