ভিয়েনা ১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

শৈলকুপায় ফসলের ভেজাল ভিটামিন জব্দ ও ধ্বংস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৫৬ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় অভিযান চালিয়ে কৃষিতে ব্যবহৃত গ্লোবাল কোম্পানী লিমিটেডের ২৩ কার্টুন ভেজাল পিজিআর নামের ভিটামিন জব্দ পরবর্তী ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলা রোডের নারিকেল হাটের জালাল ট্রেডার্স নামের একটি সার ও কীটনাশক দোকানে অভিযান চালিয়ে ভেজাল পণ্য জব্দ করে উপজেলা কৃষি বিভাগ।
কৃষিতে ব্যবহারের ভেজাল পিজিআর নামের এ ভিটামিনটি দীর্ঘদিন ধান, পেঁয়াজ সহ বিভিন্ন ফসলের বৃদ্ধি জন্য ব্যবহার হয়ে আসছে। পরে জব্দকৃত এ ভেজাল পণ্যটি নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসিল্যান্ড সিরাজুস সালেহীনের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, কৃষি বিভাগ সারাদেশে ফসলের গ্রোথ ভিটামিন রেগুলেটর বা পিজিআর নামের পন্যের উপর পরীক্ষা চালিয়ে ২০টি ভেজাল পণ্য পেয়েছে। যার মধ্যে গ্লোবাল কোম্পানী লিমিটেডের পিজিআর রয়েছে।
মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসিল্যান্ড সিরাজুস সালেহীনের উপস্থিতিতে শৈলকুপা বাজারে অভিযান চালিয়ে জালাল ট্রেডার্স নামের সার কীটনাশকের দোকান থেকে ২৩ কার্টন ভেজাল পিজিআর জব্দ করা হয়। যার মধ্যে রয়েছে ১৩৮ বোতল ভেজাল ভিটামিন। পরে জব্দকৃত এ পণ্যগুলো পৌর ভবনের পিছনে গর্তের মধ্যে সম্পূর্ণরুপে ধ্বংস করা হয়।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শৈলকুপায় ফসলের ভেজাল ভিটামিন জব্দ ও ধ্বংস

আপডেটের সময় ০১:২০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫