ভিয়েনা ০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ১জন নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীর ওপর হামলা, জেলা শহরে উত্তেজনা গুরুদাসপুরে সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ১২৩ সময় দেখুন

ইবিটাইমস: ভারতের অরুনাচল প্রদেশে শুক্রবার (১৬ মে) সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।

একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। খেলার ৭৪ মিনিটে ডেডলক ভাঙেন আশিকুর রহমান। ৬ মিনিট পর গোল করে ব্যবধান বাড়ান নাজমুল হুদা ফয়সাল। শেষদিকে একটি গোল হজম করে বাংলাদেশ।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরেকটি গোল করার সুযোগ পায় বাংলাদেশ। তবে ফয়সালের দেওয়া সেই পাস কাজে লাগাতে পারেননি সালাহউদ্দিন সাহেদ। তার শট সরাসরি নেপাল গোলরক্ষকের হাতে চলে যায়। আবার সুযোগ পায় ফয়সাল। বক্সে বল পেয়ে নেপালের তিন ডিফেন্ডারের বাধায় শট নিতে পারেননি তিনি। যোগ করা সাত মিনিটের পুরোটা সময় আক্রমণাত্মক খেললেও আর গোলের দেখা পায়নি নেপাল। যার ফলে ২-১ ব্যবধানে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে লাল সবুজরা।

এদিকে, শুক্রবার (১৬ মে) রাতে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের সামনে দাঁড়াতে পারেনি মালদ্বীপ। ৩-০ গোলের সহজ জয়ে ফাইনালে ওঠে স্বাগতিকরা। প্রথমার্ধেই দুই গোলের লিড নেয় ভারত। দ্বিতীয়ার্ধে মালদ্বীপ কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আরেকটি গোল হজম করে। বৃষ্টিভেজা দ্বিতীয়ার্ধেও ভারতের দাপট ছিল অটুট।

আগামী ১৮ মে ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত।

স্পোর্টস/ইবিটাইমস/আরএন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

আপডেটের সময় ০৮:৪৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫