ভিয়েনা ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

লালমোহনের বদরপুর ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ৮২ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন (উত্তরশাখা) বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ মে) সকালে   উপজেলার বদরপুর    ইউনিয়ন (উত্তরশাখা) বিএনপির আয়োজনে বদরপুর ইউনিয়নের দেবিরচর বাজার হাই স্কুল চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বদরপুর ইউনিয়ন (উত্তর  শাখা) বিএনপির সভাপতি  মো. শহিদ উল্লাহ মেলকার এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।
এ সময় তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে, তখনই দেশের জনগণের কল্যাণে কাজ করেছে। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে প্রত্যেক নেতাকর্মীকে গ্রামগঞ্জের প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের কাছে ভোট চাইতে হবে। এ জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে আগামী নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ।
বদরপুর ইউনিয়ন (উত্তরশাখা)বিএনপির সাধারণ সম্পাদক মো. নেছার উল্লাহ মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য প্রদান করেন, লালমোহন পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, মো. শফিউল্লাহ হাওলাদার, মো. ফয়সাল তালুকদার, যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ডেলিগেট সদস্য এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনের বদরপুর ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেটের সময় ০২:৩৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫