ভিয়েনা ০৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক

ভারতের মিজোরামে বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিক আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ১২৫ সময় দেখুন

চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সক্রিয় সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিককে আটক করা হয়েছে। পরে রাজ্যের রাজধানী আইজল থেকে বের করে দেওয়া হয়েছে তাদের

আন্তর্জাতিক ডেস্কঃ রবিবার (৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি বলছে, শনিবার (৩ মে) রাজ্যের লেংপুই বিমানবন্দর থেকে বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিককে আটকের পর রাজ্যের রাজধানী আইজল থেকে বহিষ্কার করা হয়েছে। মিজোরামের শীর্ষস্থানীয় সূত্র জানিয়েছে, চিটাগং হিল ট্র্যাক্টসের (সিএইচটি) কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএ/এফ) সন্ত্রাসীদের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা ছিল তাদের।

ভারতীয় গোপন সূত্রের খবর অনুযায়ী, ৪ জন মার্কিন নাগরিক পর্যটক ভিসায় ২ মে আইজলে আসবেন—এমন তথ্য ছিল গোয়েন্দাদের কাছে। আটক দুজনের নাম চেকুন এবং সারন বলে জানানো হয়েছে, তবে বাকি দুজনের নাম জানা যায়নি।

সূত্র আরও জানিয়েছে, কেএনএ/এফ-এর নেতা নাথান লনচেও বমের সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল তাদের। বর্তমানে আত্মগোপনে রয়েছেন কেএনএফের এ নেতা। তিনি বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট এবং তার সশস্ত্র শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) প্রতিষ্ঠাতা।

এনডিটিভি বলছে, মিজোরামের রাজধানী আইজল থেকে ওই চারজন লংত্লাই জেলার সীমান্তবর্তী এলাকায় বম সম্প্রদায়ের শরণার্থী শিবির পরিদর্শনের পরিকল্পনা করছিলেন, এমন তথ্যও সামনে এসেছে।

এদিকে বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম আরটিভি তাদের এক প্রতিবেদনে জানায়,কয়েকটি সূত্র জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট গঠনে কমপক্ষে দুজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাদের বিরুদ্ধে এখনও সীমান্ত এলাকায় উসকানিমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এজন্য কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সন্ত্রাসী গোষ্ঠী বিভ্রান্তি সৃষ্টির জন্য বিভিন্ন সংক্ষেপিত নাম ব্যবহার করছে, যেমন আগে তারা কেএনএ/এ ব্যবহার করত, এখন কেএনএ/এফ নামে পরিচিত হচ্ছে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতের মিজোরামে বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিক আটক

আপডেটের সময় ০২:০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫