ভিয়েনা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবিগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন আকবর স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

লালমোহনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‌্যালি ও সমাবেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • ৪৭ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পহেলা মে বৃহস্পতিবার আসরবাদ লালমোহন কামিল মাদ্রাসা মাঠ থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমোহন উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে লালমোহন চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমোহন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমির মুহাদ্দিস মো. আব্দুল হক, কাজী শাহে আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমোহন উপজেলা শাখার সভাপতি হাসনাইন আল মুছা, সাধারণ সম্পাদক আব্দুজ জাহের, সাবেক উপজেলা সভাপতি মাওলানা আবদুল মালেক প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে। বন্ধকৃত সকল কলকারখানা অবিলম্বে চালু করতে হবে। দ্রব্যমূল্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। শ্রমিকদের নূন্যতম মজুরি ২৫ হাজার টাকা করতে হবে। শ্রমিকদের রেশনিং, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। নারী শ্রমিকদের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি করতে হবে। অবাধ শ্রম ট্রেড ইউনিয়ন বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের কাছ থেকে কোন চাঁদাবাজী বা হয়রানির চেষ্টা করা হলে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। দেশের প্রত্যেকটি অঞ্চলকে মাদক ও চাঁদাবাজমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে ইসলামী সরকারের বিকল্প নেই।   
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‌্যালি ও সমাবেশ

আপডেটের সময় ০৩:৫১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫