ভিয়েনা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবিগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন আকবর স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

লালমোহনে হাত-পা বাঁধা অবস্থায় যুবককে উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ৪৮ সময় দেখুন

ইউসুফ আহমেদ, বিশেষ প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকায় তেঁতুলিয়া নদীর চর থেকে হাত পা বাঁধা অবস্থায় থাকা এক যুবককে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে স্থানীয় এক বৃদ্ধ কৃষক চরে গেলে ওই যুবককে দেখেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
উদ্ধারকৃত যুবকের নাম শাহিন, তিনি উপজেলার চরভূতা ইউনিয়নের আনন্দ বাজার এলাকার একজন ব্যবসায়ী।

শাহিনের ফুফু শ্বাশুড়ি সাদিয়া বেগম জানান, শাহিন গত ৪দিন ধরে নিখোঁজ ছিল। আনন্দ বাজারে সে প্রতিদিনের মতো দোকানে আসে। ওইদিন কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে শাহিনের আর কোন খোঁজ পাওয়া যায়নি। আত্বীয় স্বজনের বাড়িতেও তাকে পাওয়া যায়নি।
মঙ্গলবার নাজিরপুরের চর থেকে তাকে হা-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে এনেছে শুনে আমরা এসেছি।
এদিকে শাহিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ডাক্তার তার অবস্থা আশংকাজনক দেখে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, শাহিন নামের এক যুবককে নাজিরপুরের চর থেকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান চলছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে হাত-পা বাঁধা অবস্থায় যুবককে উদ্ধার

আপডেটের সময় ০৩:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫