ভিয়েনা ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবিগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন আকবর স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে প্রথম দিনে এক এসএসসি পরীক্ষার্থী বহিস্কার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ৪২ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠি জেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে এক পরীক্ষার্থী বহিস্কার এবং চার শিক্ষককে   অব্যহতি দেওয়া হয়েছে ।
ঝালকাঠি  জেলার নলছিটি হদুয়া বৈশাখীয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় একজন শিক্ষার্থীকে বহিষ্কার করেন কেন্দ্র সচিব মো.আব্দুর রব।
পরীক্ষা কেন্দ্রে যথাযথ ভাবে দায়িত্ব পালন না করায় অব্যাহতি তিন শিক্ষক হলেন  নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আফসানা শারমিন, নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষক জুয়েল রানা ও প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমান । এই তিন শিক্ষকদের  অব্যাহতি দেন কেন্দ্র সচিব জলিলুর রহমান আকন । 
এদিকে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে ভবতোষ রায় নামে  আরো এক শিক্ষককে অব্যহতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের পরীক্ষায় আমুয়া বন্দর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ১০ নম্বর কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালনকালে দায়িত্বে অবহেলা করেন। এ সময় বরিশাল শিক্ষা বোর্ডের টিম লিডার অধ্যক্ষ মোঃ রুহুল আমিন বেপারী আমুয়া বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভবতোষ রায়কে দায়িত্ব থেকে অব্যহতি দেন। ঝালকাঠি জেলায় এবার ৩১ টি কেন্দ্রে ১১ হাজার ৮৩৪ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে প্রথম দিনে এক এসএসসি পরীক্ষার্থী বহিস্কার

আপডেটের সময় ০৭:১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫