ভিয়েনা ১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

ইইউ থেকে যুক্তরাজ্য যেতে ভিসা লাগবে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ২০৩ সময় দেখুন

এই মাস থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশ সমূহ থেকে যুক্তরাজ্য ভ্রমণে ইচ্ছুক ইইউ নাগরিকদের জন্য বাধ্যতামূলক ইলেকট্রনিক ভিসা লাগবে

ইউরোপ ডেস্কঃ যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিপূর্বে ২০২৪ সালের শেষের দিকেই এই ইটিএ বা ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন নামের এই ভিসার ঘোষণা দিয়েছিল। ব্রিটিশ ভূখণ্ডে প্রবেশ করতে ইচ্ছুক যেকোনো বিদেশি ইউরোপীয় বা অ-ইউরোপীয়দের জন্য এই ভিসা বাধ্যতামূলক করা হয়েছে।

এই ভিসা ইইউর বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য গত জানুয়ারি মাস থেকেই তা কার্যকর করা হয়েছে। আর ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের
জন্য এই মাস (এপ্রিল ২০২৫) থেকে কার্যকর হয়েছে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, এই নতুন প্রযুক্তির মাধ্যমে নতুন ভিসা ব্যবস্থার নিরাপত্তা জোরদার করা হবে এবং অভিবাসন ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে ৷

ইইউ নাগরিকদের জন্য এই ই-ভিসাটির মেয়াদ হবে দুই বছর ৷ এটি পেতে একজন ব্যক্তিকে ১০ পাউন্ড (প্রায় ১২ ইউরো) খরচ করতে হবে ৷ এটি একজন ইইউ নাগরিককে দুই বছরের মধ্যে একটানা সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত থাকার অনুমতি এবং একাধিকবার ভ্রমণের অনুমতি দিবে ৷ ২০২৫ সালের মার্চের শুরু থেকে ই ভিসার আবেদন করতে পারছে ইইউ নাগরিকেরা ৷

অ-ইউরোপীয় নাগরিকদের জন্য ২০২৫ সালের ৪ জানুয়ারি থেকে ব্রিটিশ ভূখণ্ডে ভ্রমণের জন্য এই ভিসা বাধ্যতামূলক করা হয়েছে ৷ গত বছরের ২৭ নভেম্বর থেকে ই ভিসার আবেদন জমা নেয়া শুরু হয়েছে ইউরোপের বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য।

উল্লেখ্য যে,যুক্তরাজ্যের এই নতুন ভিসার নিয়মটি প্রাথমিকভাবে ২০২৪ সালের শেষের দিকে কার্যকর হওয়ার কথা ছিল ৷ শেষ পর্যন্ত ২০২৫ সালের জন্য দুটি আলাদা সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

প্রায় এক বছর ধরে উপসাগরীয় দেশ বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের জন্য যুক্তরাজ্য পরীক্ষামূলকভাবে এই বাধ্যতামূলক ব্যবস্থা চালু করেছিল ৷

পাইলট প্রকল্পের পর এখন পূর্ণাঙ্গভাবে সব দেশের নাগরিকদের জন্য ই-ভিসা আরোপের সিদ্ধান্ত নিল যুক্তরাজ্য৷ তবে আইরিশ নাগরিকেরা এই প্রক্রিয়ার বাইরে থাকবেন ৷

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ই-ভিসার আবেদনের শর্তাবলী সম্পর্কিত সব তথ্য ইতোমধ্যেই সরকারি ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে ৷ এছাড়া ইউকে ইটিএ অ্যাপ ব্যবহার করে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন করা যাবে ৷

বিগত ঋষি সুনাকের রক্ষণশীল সরকারের পর লেবার পার্টির নেতৃত্বাধীন দেশটিরও নতুন সরকারও অভিবাসন সীমাবদ্ধ রাখার নীতি অব্যাহত রেখেছে ৷ অভিবাসন কমাতে চলতি বছরের এপ্রিল থেকে পারিবারিক ভিসা প্রদান সীমাবদ্ধ করা হয়েছে ৷

পারিবারিক ভিসায় যুক্তরাজ্যে আসতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় ন্যূনতম বার্ষিক বেতন ২১ হাজার ৭৪২ ইউরো থেকে বাড়িয়ে ৩৩ হাজার ৯০০ ইউরো করা হয়েছে ৷ ২০২৫ সালের জানুয়ারি থেকে আয়ের শর্ত ৪৫ হাজার ৩৪০ ইউরো করা হতে পারে বলে উল্লেখ করা হয়েছে ৷

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

লালমোহনে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইইউ থেকে যুক্তরাজ্য যেতে ভিসা লাগবে

আপডেটের সময় ০৯:১৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫