ভিয়েনা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

চাঁদাবাজির অভিযোগে কাঠালিয়া বিএনপি সম্পাদককে শোকজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২১:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৪৯ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠির  কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহরকে শোকজ করেছেন ঝালকাঠি জেলা বিএনপি।
শনিবার জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেন ও সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে এ শোকজ প্রদান করা হয়েছে।

এতে তার বিরুদ্ধে চাঁদাবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমুর্তি- ক্ষুন্নের অভিযোগ আনা হয়েছে। আগামী ৩ কার্য দিবসের মধ্যে লিখিতভাবে জবাব দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

শোকজ নোটিশে বলা হয়, আপনি আখতার হোসেন নিজাম মীরবহর কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বশীল পদে থেকে উপজেলার ৩নং আমুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফজলে খোদা (সুমন খলিফা) এর নিকট আপনি ৫০০০০০ (পাঁচ লক্ষ) টাকা চাঁদা দাবি করেন।

উক্ত দাবিকৃত টাকা না পেয়ে তাকে আওয়ামী দোসরদের সাথে (কাঠালিয়া থানার মামলা নং ৯, তারিখ ২১.১১-২০২৪ ইং ) ৮ নং ক্রমিকে মামলার আসামি করেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নিকট ভুক্তভোগী মোঃ ফজলে খোদা (সুমন খলিফা) গত ৪ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে লিখিত অভিযোগ দাখিল করেছেন। যাহার অনুলিপি ঝালকাঠি জেলা বিএনপির নিকট প্রদান করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে আপনার নানা রকম বিতর্কিত কর্মকান্ডের বিষয় স্থানীয় ও জাতীয় পত্রিকার নিউজ হয়েছে এমনকি ইলেকট্রনিক্স মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা ও প্রকাশের কারণে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে এবং হচ্ছে।

এমতাবস্থায় উত্থাপিত অভিযোগের কারণে আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমুর্তি- ক্ষুন্নের জন্য কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না। আগামী ৩ (তিন) দিনের মধ্যে লিখিত জবাব প্রদানের জন্য বলা হলো।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চাঁদাবাজির অভিযোগে কাঠালিয়া বিএনপি সম্পাদককে শোকজ

আপডেটের সময় ০৩:২১:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫