ভিয়েনা ০৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

লালমোহন পৌরশহর পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন স্থাপন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • ১৬৪ সময় দেখুন

ইউসুফ আহমেদ, বিশেষ প্রতিনিধি : ভোলার লালমোহন পৌর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন স্থাপন করা হয়েছে।
শহরের চৌরাস্তার মোড়, থানার মোড়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে, কাঁচা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন (ময়লা-আবর্জনা ফেলার পাত্র) স্থাপন করা হয়। 
রবিবার দুপুরের দিকে পৌর শহরের চৌরাস্তার মোড়ে ডাস্টবিন স্থাপনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহ আজিজ।
পরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে লালমোহন পৌর শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পৌর শহরের বিভিন্ন স্থানে ২০টি ডাস্টবিন (ময়লা-আবর্জনা ফেলার পাত্র) স্থাপন করা হয়েছে। এছাড়াও পৌর শহরের বিভিন্ন স্থানে দ্রুত সময়ের মধ্যে আরো প্রায় ৫০টি ডাস্টবিন স্থাপন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, লালমোহন পৌরসভার উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান, পৌরসভার সার্ভিস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মো.নাজিম উদ্দীন, লালমোহন করিমুন্নেছা মহিলা কলেজের প্রভাষক জাহিদুল ইসলাম নোমান পাটওয়ারীসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহন পৌরশহর পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন স্থাপন

আপডেটের সময় ১২:৩৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫