ভিয়েনা ০৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবিগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন আকবর স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ৭৫ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
বুধবার সকাল ৬টায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে স্বাধীনতার অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসক আশরাফুর রহমান, পুলিশ সুপার উজ্জল কুমার রায়সহ জেলার সর্বস্তরের মানুষ।
পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দল, ঝালকাঠি প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।
সকাল ৯টায় ঝালকাঠি পৌর স্টেডিয়ামে সম্মিলিত কুচকাওয়াজে জেলা প্রশাসক সালাম গ্রহণ করেন ও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এদিন পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য, জেলা কারাগার, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউটস ও গার্লস গাইডদের সমন্বয়ে বর্নাট্য সমাবেশ ও কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

আপডেটের সময় ০৬:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫