ভিয়েনা ০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঝিনাইদহে ঐতিহাসিক বদর দিবস উদযাপন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • ৮৭ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে সংগঠনটির জেলা শাখার উদোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি আরিফ বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বদর দিবস ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ৬২৪ খ্রিস্টাব্দে রমজানের ১৭ তারিখে সংঘটিত এই ঐতিহাসিক যুদ্ধে হজরত মুহাম্মদ (সা.) ও সাহাবায়ে কেরাম আল্লাহর ওপর ভরসা করে বিজয় অর্জন করেন। এই যুদ্ধ থেকে ত্যাগ, একতা, ঈমান ও সত্য প্রতিষ্ঠার শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। বর্তমান প্রজন্মকে এ শিক্ষায় উদ্বুদ্ধ করাই আমাদের দায়িত্ব। ইফতারের পুর্বে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জামায়াত নেতা এ্যাড. আব্দুর রশিদ, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি শাখওয়াত হোসেন, হেফাজতে ইসলামের জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ওসমান গনি, পৌর বিএনপির সভাপতি এ্যাড.সামচ্ছুজ্জামান লাকি, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান আলীসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে ঐতিহাসিক বদর দিবস উদযাপন

আপডেটের সময় ১১:০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫