ভিয়েনা ০৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭ যারা সন্ত্রাসের উপর নির্ভর করে তারা সফল হবে না – সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি আর উত্তপ্ত করতে চাচ্ছে না আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের আমীরে জামায়াতের আগমন উপলক্ষে টাঙ্গাইল সংবাদ সম্মেলন টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প প্রায় দুই লক্ষ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস্ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

সফর শেষে জাতিসংঘ মহাসচিবের ঢাকা ত্যাগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ৪৩ সময় দেখুন

ছবি : সংগৃহীত

ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশে চার দিনের সফর শেষে আজ ঢাকা ত্যাগ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোববার সকাল ৯:৫৫ মিনিটে ঢাকা ত্যাগ করেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান।

জাতিসংঘ মহাসচিব ঢাকা ত্যাগের আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন।

সফরকালে, জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন এবং প্রায় ১ লাখ রোহিঙ্গার সঙ্গে রমজানের প্রতি সংহতি জানিয়ে ইফতারে অংশ নেন। সেখানে প্রধান উপদেষ্টাও উপস্থিত ছিলেন।

এছাড়া চার দিনের সফরে আন্তোনিও গুতেরেস জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশের তরুণ সম্প্রদায় এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সফর শেষে জাতিসংঘ মহাসচিবের ঢাকা ত্যাগ

আপডেটের সময় ০৭:৪৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫