ভিয়েনা ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা পাকিস্তান নির্ভরতা কাটাতে গিয়ে আফগান ওষুধ বাজারে অস্থিরতা

এনড্রিকের গোলে রিয়ালের জয়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৭ সময় দেখুন

ছবি: রিয়াল মাদ্রদি ক্লাব

ইবিটাইমস স্পোর্টস: তারকাদের ছাড়াই মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। দলে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে ও ফেদে ভালভার্দে। গোলরক্ষক থিবো কর্তুয়া ছিলেন বেঞ্চে। তারপরও কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে জয় আটকায়নি রিয়াল মাদ্রিদের।

শুরুর একাদশে সুযোগ পেয়েই জাত চেনালেন রিয়ালের তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার এনড্রিক। তার একমাত্র গোলে রিয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলের জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। কোপা দেল রে’র ফাইনালের পথে খানিকটা এগিয়ে গেছে দল।

রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ কোপা দেল রে’র দ্বিতীয় লেগে ২ এপ্রিল মুখোমুখি হবে। ম্যাচটি হবে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। ফাইনালের পথে তাই কার্লো আনচেলত্তির দল বেশ এগিয়েই আছে বলা যায়।

বুধবার রাতে সোসিয়েদাদের আনোয়েতা স্টেডিয়ামে ম্যাচের ১৯ মিনিটে দারুণ এক গোল করেন এনড্রিকে। বক্সের বাইরের উইঙ্গ ব্যাক পজিশন থেকে লম্বা করে বক্সের মুখে ভলি বাড়ান রিয়ালের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। দারুণ দক্ষতায় বল ধরে মুহূর্তের শটে জালে পাঠিয়ে দেন এনড্রিক।

ম্যাচে রিয়াল মাদ্রিদ যেমন লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল। তেমনি গোল শোধ করার সুযোগ পেয়েছিল রিয়াল সোসিয়েদাদও। ব্লাঙ্কোসদের গোলবারে আন্দ্রে লুনিন এদিন দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি ম্যাচের ৪ ও ২৬ মিনিটে দারুণ দুই সেভ দেন। ৪৩ মিনিটের সেভটি ছিল ম্যাচের সেরা। ভিনিসিয়াস ২৮ মিনিটে লিড ডাবল করার সুযোগ হারান। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটেও সমতায় ফেরায় সুযোগ হারায় সোসিয়েদাদ।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এনড্রিকের গোলে রিয়ালের জয়

আপডেটের সময় ০৫:৪৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫