ভিয়েনা ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

৬ মাস পর দেইফের নিহতের খবর নিশ্চিত করল হামাস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • ৫৪ সময় দেখুন

ইবিটাইমস: ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হামাস। যদিও এতদিন তার নিহত হওয়ার বিষয় নিয়ে কিছু বলেনি গোষ্ঠীটি।

ইসরায়েলের দাবি, গত ১৩ জুলাই গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় ইসরায়েলের বিমান হামলায় মোহাম্মদ দেইফ নিহত হন। তখনই এ খবর দেয় তেল আবিব। তবে এতদিন হামাসের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই বলা হয়নি। বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রথমবারের মতো দেইফের নিহত হওয়ার খবর নিশ্চিত করে হামাস।

ওই বিবৃতিতে হামাস আরও জানিয়েছে, সংগঠনের সামরিক শাখার উপপ্রধান মারওয়ান ইশা নিহত হয়েছেন। যদিও এই কমান্ডারের নিহতের খবর যুক্তরাষ্ট্র গত বছরের মার্চে দিয়েছিল।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, মোহাম্মদ দেইফ হামাসের সামরিক শাখা আল–কাসেম ব্রিগেডের কমান্ডার। দেইফের জন্ম ১৯৬৫ সালে, খান ইউনিস শরণার্থীশিবিরে। ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর এই শরণার্থীশিবির প্রতিষ্ঠিত হয়।

দেইফের নাম ছিল মোহাম্মদ মাসরি। ১৯৮৭ সালে প্রথম ইন্তিফাদা শুরুর পর তিনি হামাসে যোগ দেন। তখন তার নাম হয় মোহাম্মদ দেইফ। ১৯৮৯ সালে ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তখন ১৬ মাস কারাগারে ছিলেন তিনি।

গাজায় হামাসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় অসংখ্য টানেল বা সুড়ঙ্গ রয়েছে। এ নেটওয়ার্ক উন্নয়নে কাজ করেছেন দেইফ। এ ছাড়া তিনি হামাসের বোমা বানানোর প্রকল্পে ভূমিকা রেখেছেন। তবে সচরাচর প্রকাশ্যে আসতেন না দেইফ।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৬ মাস পর দেইফের নিহতের খবর নিশ্চিত করল হামাস

আপডেটের সময় ০৫:৫৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫