ভিয়েনা ০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

রোনালদো ম্যাজিকে আল নাসরের দাপুটে জয়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • ৬৭ সময় দেখুন

ইবিটাইমস স্পোর্টস: সৌদি প্রো লিগে টানা তৃতীয় ম্যাচে গোলের দেখা পেলেন ৩৯ বছর বয়সী পর্তুগিজ তারকা রোনালদো। এতে আল রাইদকে ২-১ গোলে হারিয়ে দাপুটে জয় পেয়েছে আল নাসর।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সৌদি আরবের কিং আব্দুল্লাহ ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের ৩৫ মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া ফ্রি কিকে শুধু পা ছুঁইয়ে স্কোরশিটে নাম লেখান রোনালদো। চলতি মৌসুমে এটি রোনালদোর ২১ তম গোল। আর ক্লাবের জার্সিতে এই নিয়ে টানা তৃতীয় ম্যাচে জালের দেখা পেলেন তিনি। ১০০০ গোলের মাইলফলক ছুঁতে খুব দ্রুতগতিতেই এগিয়ে চলছেন পর্তুগিজ মহাতারকা।

পরে বিরতির পর আবারও রোনালদোর অবদানে খুব দ্রুত ব্যবধান দ্বিগুণ করে আল নাসর। বক্সের বাইরে থেকে নাওয়াফ বৌশালকে দারুণ এক পাস দেন তিনি। ডান প্রান্ত থেকে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন নাওয়াফ। ম্যাচের ৭৬ মিনিটে খেলার ধারার বিপরীতে গিয়ে ব্যবধান কমান আল রাইদের আমের সাউদ। ম্যাচে ফেরারও একাধিক চেষ্টা করেছিল তারা। তবে শেষ পর্যন্ত সেই চেষ্টায় আর সফল হতে পারেনি আল রাইদ।

বুড়ো রোনালদো ম্যাজিকে দাপুটে এই জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠেছে আল নাসর। শিরোপার দৌড়ে তাদের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে আল হিলাল এবং আল ইত্তিহাদ।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রোনালদো ম্যাজিকে আল নাসরের দাপুটে জয়

আপডেটের সময় ০৫:৪৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫